পরীক্ষামূলক সংস্করণ

চট্টগ্রামের ২ নম্বর গেটে শপিং কমপ্লেক্সে আগুন, কাজ করছে ৫ ইউনিট

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর ষোলোশহর এলাকার ২ নম্বর গেটে অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।

স্থানীয়দের ধারণা, ভবনটির দ্বিতীয় তলার একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ঘটনাস্থলে দেখা গেছে, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...