পরীক্ষামূলক সংস্করণ

একাধিক মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি বিজয়নগরে গ্রেপ্তার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ বছর আগের ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে। ২০১৫ সালের ১৩ জানুয়ারির ডাকাতি মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়, যখন তিনি পালানোর চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...