পরীক্ষামূলক সংস্করণ

পাকিস্তানের জন্য বড় সুখবর নিয়ে এলো সৌদি আরব

অল ক্রাইমস. টিভি ডেস্ক

অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানের জন্য বড় এক আশার আলো হয়ে উঠেছে সৌদি আরবের সহযোগিতা। কঠিন এই সময়ে দেশটিকে পূর্ণ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে রিয়াদ। সম্প্রতি সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদানের উচ্চপর্যায়ের পাকিস্তান সফরের মাধ্যমে এই বার্তা আসে। এতে দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

সংক্ষিপ্ত এই সফরে মূল আলোচনার কেন্দ্র ছিল পাকিস্তানের সংকটে থাকা অর্থনীতিকে স্থিতিশীল করা। বৈঠকে জানানো হয়, সৌদি আরব শুধু সাময়িক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে পাকিস্তানকে সংকটমুক্ত করতে আগ্রহী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের ঋণ সহায়তা বৃদ্ধি, ক্রেডিট লাইন সম্প্রসারণ এবং তেল আমদানিতে বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সৌদি আরবের কাছে নতুন করে বড় অঙ্কের ঋণ এবং তেল আমদানিতে আর্থিক সুবিধার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এ মাসেই পাকিস্তানের বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধের চাপ রয়েছে, যার মধ্যে একটি অংশ ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সৌদি সহায়তা দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ঋণ সহায়তার পাশাপাশি দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে। সফরকালে সৌদি অর্থমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ এবং যুবরাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সৌদি আরব সবসময় পাকিস্তানের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় আসে। চলমান বিভিন্ন আন্তর্জাতিক সংলাপ ও উত্তেজনা প্রশমনের উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে দুই দেশই তাদের ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।

সফর শেষে ইসলামাবাদ বিমানবন্দর থেকে সৌদি অর্থমন্ত্রীকে বিদায় জানান পাকিস্তানের অর্থমন্ত্রী। ধারণা করা হচ্ছে, আসন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ধাপ আরও এগিয়ে নেওয়া হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...