পরীক্ষামূলক সংস্করণ

বৈশাখী সাজে চমকে দেওয়া চমকের সাত ছবি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আবারও আলোচনায়, এবার বৈশাখী সাজে নতুন লুক নিয়ে। অভিনয় ও সৌন্দর্যের মিশেলে অল্প সময়েই দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়।

নববর্ষ উপলক্ষে নিজের ভক্তদের জন্য বৈশাখী লুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে চমক লিখেছেন, “বৈশাখী লুক ক্রিয়েট করেছি তোমাদের জন্য”—যা ইতোমধ্যে ভক্তদের দৃষ্টি কাড়ছে।

অভিনয়ের পাশাপাশি এখন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও নিয়মিত কাজ করছেন চমক। গত ঈদে নাটকে না দেখা গেলেও একটি মিউজিক ভিডিওতে হাজির হয়েছিলেন তিনি, যেখানে তার সহশিল্পী ছিলেন জিয়াউল রোশান।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয়ে যুক্ত হয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে— হাউস নং ৯৬, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত এবং ভাইরাল হাজব্যান্ড। ওয়েব কনটেন্টেও তার উপস্থিতি তাকে দর্শকদের কাছে পরিচিত মুখে পরিণত করেছে।

সময়ের সঙ্গে সঙ্গে কাজের সংখ্যার চেয়ে মানকে প্রাধান্য দিচ্ছেন এই তরুণ অভিনেত্রী, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...