পরীক্ষামূলক সংস্করণ

ডিএপি-এফসিএল টেন্ডারে বিতর্ক: কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপি-এফসিএল)-এর পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভুয়া অভিজ্ঞতা সনদ জমা দিয়ে গত বছর কালো তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠানকে আবারও কাজ পাইয়ে দিতে টেন্ডারের শর্ত শিথিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত ডিএপি-এফসিএল-এর ৫টি বাফার গুদামে সার পরিবহনের জন্য আহ্বান করা দরপত্রে ‘মেসার্স হযরত শাহ সৈয়দ মাক্কি ট্রেডার্স’ অংশ নেয় এবং সর্বনিম্ন দরদাতা হিসেবে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটি আগের বছর ভুয়া অভিজ্ঞতা সনদ জমা দিয়ে ধরা পড়ে এবং পরে কালো তালিকাভুক্ত হয়।

অভিযোগ রয়েছে, ওই প্রতিষ্ঠানকে সুবিধা দিতে অভিজ্ঞতার শর্ত ৫ হাজার মেট্রিক টন থেকে কমিয়ে ২ হাজার ৫০০ মেট্রিক টনে নামানো হয়েছে। এতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সার সরবরাহে অনিশ্চয়তা থাকায় এমন সময়ে দক্ষ ও সৎ ঠিকাদারের পরিবর্তে বিতর্কিত প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তবে ডিএপি-এফসিএল-এর উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) রবিউল আলম খান বলেন, প্রতিষ্ঠানটি এক বছরের জন্য কালো তালিকাভুক্ত ছিল এবং মেয়াদ শেষ হয়েছে। প্রতিযোগিতা বাড়াতে অভিজ্ঞতার শর্ত কমানো হয়েছে, এটি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য নয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...