পরীক্ষামূলক সংস্করণ

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোনামিয়া (৩৮)। তিনি নয়াবাটি এলাকার বাসিন্দা এবং জব্বার সরদারের ছেলে। তিনি খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোনামিয়া নিজ চায়ের দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে আসে। তারা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আহত অবস্থায় তিনি দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়েও তাকে আবার কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনার একটি ক্লিনিকে নিলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে দুইজন মাস্ক পরা ছিল এবং একজন হেলমেট পরিহিত অবস্থায় ছিল।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...