পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু

অল ক্রাইমস. টিভি ডেস্ক

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রোববার সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষ থেকে ভার্চুয়ালি ক্লাস নেন এবং শিক্ষার্থীরা বাসায় বসেই অংশগ্রহণ করে।

শিক্ষকরা জানান, পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে স্কুল পর্যায়েও তা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে কিছুদিন অনলাইন এবং কিছুদিন সরাসরি ক্লাস নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জ্বালানি সংকট বিবেচনায় রাজধানীর কয়েকটি স্কুল-কলেজে পাইলট প্রকল্প হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হয়।

এতে সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস এবং বাকি দিনগুলোতে সরাসরি ক্লাস নেওয়ার কথা রয়েছে। শিক্ষকরা স্কুলে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই পদ্ধতি সফল হলে ভবিষ্যতে ধাপে ধাপে সারাদেশে এটি চালু করা হতে পারে। উদ্দেশ্য হলো ডিজিটাল শিক্ষার দিকে অগ্রসর হওয়া এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করা।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...