পরীক্ষামূলক সংস্করণ

অধ্যাদেশ ইস্যুতে ‘রাজনীতি’ করছে বিরোধীরা: স্বরাষ্ট্রমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি জারি করা কয়েকটি অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও উন্নত করা হবে।

তিনি স্বীকার করেন, অধ্যাদেশগুলোর সব কিছু সঠিক ছিল না। গুমের শিকার হওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, এ বিষয়ে ভালো আইন প্রণয়ন করা হবে।

সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, বিধি অনুযায়ী তা বৈধ হলেও যেসব ইস্যুতে ওয়াকআউট করা হয়েছে, তা সঠিক নয় এবং বাইরে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।

গণভোট প্রসঙ্গে মন্ত্রী জানান, বিদ্যমান অধ্যাদেশ অনুযায়ী গণভোটের বৈধতা রয়েছে, তবে সংবিধানের সঙ্গে কিছু সাংঘর্ষিক বিষয় নিয়ে আদালতে রিট হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে গণভোট আয়োজন করা হবে।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিও উপস্থিত ছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...