পরীক্ষামূলক সংস্করণ

ইউরোপীয় ফুটবলে ইতিহাস, পুরুষ দলের প্রধান কোচ নারী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারি-লুইস। তিনি জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে চলতি মৌসুমের বাকি সময় দায়িত্ব পালন করবেন।

শনিবার বুন্দেসলিগায় এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারের পর ক্লাবটি প্রধান কোচ স্টিফেন বমগার্টকে বরখাস্ত করে। চলতি মৌসুমে ১৪ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় দলটি বড় ধাক্কা খায়।

লিগ টেবিলের নিচের দিকের অবস্থানে থাকলেও রেলিগেশন জোন থেকে ১১ পয়েন্ট এগিয়ে আছে ইউনিয়ন বার্লিন। তবে দলের টানা ব্যর্থতার কারণে মৌসুমের বাকি পাঁচ ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মারি-লুইসকে।

এর আগেও ইতিহাস গড়েছিলেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়ে বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হন তিনি। পরে ২০২৪ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞার কারণে প্রধান কোচ অনুপস্থিত থাকায় এক ম্যাচে দলকে নেতৃত্বও দেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর মারি-লুইস বলেন, পয়েন্ট টেবিলের ব্যবধান খুব বেশি নয়, তাই এখনো নিরাপদ অবস্থানে পৌঁছানো সম্ভব। ক্লাব তার ওপর যে আস্থা রেখেছে, তা পূরণে তিনি আশাবাদী।

সাবেক জার্মান ইয়ুথ ইন্টারন্যাশনাল এবং নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলার বর্তমানে ক্লাবের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে আছেন। মৌসুম শেষে তিনি নারী দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব নিতে পারেন।

ক্লাবের ডিরেক্টর জানিয়েছেন, কেবল লিগ পজিশনের কারণে নয়, বরং দলের পারফরম্যান্স উন্নতির লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...