পরীক্ষামূলক সংস্করণ

এরদোয়ানের মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল, পাল্টা কড়া বার্তা নেতানিয়াহুর

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইরান–যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার তিনি বলেন, ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ইসরায়েল লড়াই চালিয়ে যাবে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির পর এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, কিছু পক্ষ চুক্তি ভেঙে দিতে ‘উসকানি ও নাশকতা’ চালাতে পারে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

এর জবাবে নেতানিয়াহু অভিযোগ করেন, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং কুর্দিদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে যুক্ত আছেন। একইদিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও এরদোয়ানকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ করেন।

এর আগে এরদোয়ান ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতি যেকোনো পরিস্থিতিতে রক্ষা করার আহ্বান জানান এবং এতে তুরস্কের পূর্ণ সমর্থনের কথা জানান।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...