পরীক্ষামূলক সংস্করণ

ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ, নতুন যুদ্ধ উত্তেজনা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরানের সব বন্দরে প্রবেশ ও প্রস্থানকারী সামুদ্রিক ট্রাফিকের ওপর আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা সব ধরনের জাহাজ—পারস্য উপসাগর, ওমান উপসাগরসহ উপকূলীয় এলাকায় চলাচলকারী—এই অবরোধের আওতায় থাকবে। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়।

তবে মার্কিন পক্ষ বলছে, ইরান ব্যতীত অন্য দেশের বন্দর ব্যবহারকারী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিতে চলাচল অব্যাহত থাকবে এবং সেখানে কোনো বাধা দেওয়া হবে না।

এই পদক্ষেপ আসে পাকিস্তানে ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই। পরিস্থিতি আরও ঘনীভূত হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে এবং হামলাকারীদের “উড়িয়ে দেওয়া হবে”।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, চাপ বা হুমকির মুখে ইরান কখনোই নতি স্বীকার করবে না।

এছাড়া ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, কোনো সামরিক জাহাজের অগ্রসর হওয়াকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে এবং এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, এই অবরোধ সিদ্ধান্ত পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক শিপিং ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...