পরীক্ষামূলক সংস্করণ

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফ-সাবেক পুলিশ কনস্টেবলের মৃত্যু

অল ক্রাইমস.টিভি ডেস্ক

লক্ষ্মীপুর পৌর শহরে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে নাছির আহমেদ (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের।

সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের বাঞ্চানগর এলাকার পেশকারবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির আহমেদ সম্প্রতি ট্রাফিক কনস্টেবল পদ থেকে অবসরে যান এবং পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় বাসায় ছিলেন তিনি ও তার ছোট ছেলে ইমরান আহমেদ, যিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে হঠাৎ করে নাছির আহমেদ ঘুমন্ত অবস্থায় থাকা ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ছেলে ঘর থেকে পালিয়ে গেলে তিনি আরও দুই ভাড়াটিয়াকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।

এসময় স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে তিনি ভবনের তিন তলার ছাদে উঠে লাফিয়ে নিচে পড়ে যান।

ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সাবেক কনস্টেবল নাছির আহমেদের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...