পরীক্ষামূলক সংস্করণ

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনার শিবিরে দুশ্চিন্তার ছায়া ফেলেছে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরি। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারএর হয়ে খেলতে গিয়ে তিনি চোটে পড়েন, যা এখন আর্জেন্টিনা দলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোববার সান্ডারল্যান্ডএর বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে গোলরক্ষক এন্টোনিন কিনিস্কি সঙ্গে সংঘর্ষে পড়ে মাঠ ছাড়তে হয় রোমেরোকে। যদিও তিনি নিজে হেঁটেই মাঠ ত্যাগ করেন, তবুও চোটের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। ক্লাব সূত্র জানিয়েছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

এই ইনজুরি নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় রয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল কোচ লিওনেল স্কালোনি রক্ষণভাগে রোমেরো অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। সামনে বিশ্বকাপ থাকায় তার দ্রুত সুস্থতা এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে টটেনহ্যামের কোচ রবার্তো ডি জার্বি বলেছেন, বিষয়টি হতাশাজনক হলেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি আশাবাদী, রোমেরোর ইনজুরি গুরুতর নয় এবং দ্রুতই মাঠে ফিরতে পারবেন।

সব মিলিয়ে, বিশ্বকাপের আগে এই চোট আর্জেন্টিনার জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। এখন সবার নজর রোমেরোর মেডিকেল রিপোর্ট তার দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...