পরীক্ষামূলক সংস্করণ

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য এলো সুখবর

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর এসেছে। মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতার চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৈশাখী ভাতা-২০২৬ বাবদ চারটি চেক ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

চেকগুলো পাঠানো হয়েছে অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক-এর প্রধান কার্যালয়ে, পাশাপাশি জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক-এর স্থানীয় কার্যালয়গুলোতে।

অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৪ এপ্রিলের পর শিক্ষক ও কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।

নববর্ষের আগে এই ভাতা পাওয়ায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...