পরীক্ষামূলক সংস্করণ

শরীরে যে ভিটামিনের ঘাটতি হলে অতিরিক্ত ঘুম পায়

অল ক্রাইমস. টিভি ডেস্ক

সারারাত ঘুমানোর পরও অনেকেরই সকালে ঘুম থেকে উঠে শরীরে ক্লান্তি অনুভূত হয়। আবার সকালের নাস্তা করার পর চোখে যেন ঘুম জেঁকে বসে। শুধু সকালেই নয়, দিনের বেলায় আড্ডা দিতে বসলে কিংবা ঘরে অলস সময় কাটালেও অনেক সময় অতিরিক্ত ঘুম পায়। ঘুম পাওয়া স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া হলেও, অতিরিক্ত ও অস্বাভাবিক ঘুম শরীরের ভেতরের কিছু সমস্যার ইঙ্গিত দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাবের অন্যতম প্রধান কারণ হতে পারে শরীরে ভিটামিন বি বারো এর ঘাটতি। এই ভিটামিনটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি লোহিত রক্তকণিকা তৈরি, শরীরের শক্তি উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন শরীরে এই ভিটামিনের পরিমাণ কমে যায়, তখন স্বাভাবিকভাবেই দুর্বলতা, অবসাদ এবং সারাক্ষণ ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে।

শরীরে পর্যাপ্ত ভিটামিন বি বারো না থাকলে রক্তস্বল্পতার সমস্যাও দেখা দিতে পারে। রক্তস্বল্পতার কারণে শরীরে অক্সিজেন পরিবহন কমে যায়, ফলে সহজেই ক্লান্তি অনুভূত হয় এবং কাজের প্রতি মনোযোগ কমে যায়। অনেক সময় সামান্য পরিশ্রমেও শরীর ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়।

এছাড়া এই ভিটামিন স্নায়ুতন্ত্রের সঠিক কাজের জন্যও অপরিহার্য। স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে গেলে মাথা ভার লাগা, মনোযোগে সমস্যা, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং সারাদিন ঝিমঝিম ভাব দেখা দিতে পারে। ফলে স্বাভাবিক কাজকর্মেও অনীহা তৈরি হয় এবং ঘুমের প্রবণতা বেড়ে যায়।

বিশেষজ্ঞরা আরও বলেন, আমাদের শরীর নিজে থেকে এই ভিটামিন তৈরি করতে পারে না। তাই এটি সম্পূর্ণভাবে খাদ্য থেকে গ্রহণ করতে হয়। নিয়মিত খাদ্যাভ্যাসে ভিটামিন সমৃদ্ধ খাবার না থাকলে ধীরে ধীরে এর ঘাটতি তৈরি হতে পারে।

ভিটামিন বি বারোর প্রধান উৎস হিসেবে ধরা হয় মাছ, মাংস, ডিম এবং কিছু নির্দিষ্ট সামুদ্রিক মাছ। এসব খাবার নিয়মিত ও পরিমিতভাবে গ্রহণ করলে শরীরে এই ভিটামিনের ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব।

তাই সারাক্ষণ ক্লান্তি, দুর্বলতা বা অতিরিক্ত ঘুম ঘুম ভাবকে অবহেলা করা উচিত নয়। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...