পরীক্ষামূলক সংস্করণ

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

অল ক্রাইমস. টিভি ডেস্ক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আরও তিনজন সেনা আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তাদের একজন সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন সেনা।

অন্যদিকে টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, নিহত সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো। তার বয়স ত্রিশ বছর। তিনি কাটস্রিন এলাকার বাসিন্দা ছিলেন এবং ইসরায়েলি সেনাবাহিনীর ১৮৮তম “বারাক” সাঁজোয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলাকালে দক্ষিণ লেবাননে এই সেনা নিহত হন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা মাঝারি এবং বাকি দুজনের অবস্থা তুলনামূলকভাবে হালকা। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতালের করিডরে ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। বিভিন্ন কক্ষে চিকিৎসা সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাইরে পার্ক করা যানবাহনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...