পরীক্ষামূলক সংস্করণ

দেশকে মাদকমুক্ত করতে নতুন অভিযানের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মাদক, জুয়া ও মানবপাচার দমনে দেশজুড়ে কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে এবং খুব শিগগিরই সারাদেশে বিশেষ অভিযান শুরু করা হবে।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার-এর টেকনাফ এলাকার এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনলাইন ও সাধারণ জুয়ার বিস্তার এখন একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার গবেষণামূলক কাজ শুরু করেছে এবং শিগগিরই কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মানবপাচার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, উখিয়া, টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় এই অপরাধ প্রকট আকার ধারণ করেছে। সীমান্তসহ সংশ্লিষ্ট সব পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে এবং পাচারকারীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, অপরাধী যেখানেই থাকুক না কেন, তাদের সম্পর্কে সঠিক তথ্য দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারবে। জনগণের অংশগ্রহণেই একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।

 

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...