পরীক্ষামূলক সংস্করণ

বাংলা নববর্ষই বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব: তথ্যমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নববর্ষ উৎসবকে বিকৃত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বাংলা নববর্ষের মধ্যেই বাঙালির প্রকৃত সংস্কৃতি গভীরভাবে নিহিত রয়েছে।

মঙ্গলবার নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালির অন্যতম বৃহৎ উৎসব। তবে একটি মহল এই উৎসবকে ‘মুখোশ পরানোর’ চেষ্টা করছে, যা বাঙালির সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।

অনুষ্ঠানে সকাল থেকেই প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ পালিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সদস্য ও তাদের পরিবার। পাশাপাশি পান্তা-ইলিশ, পায়েস, মুড়ি-মুড়কি, চটপটি ও ফুচকার মতো দেশীয় খাবারের আয়োজনও ছিল।

এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বলেন, নতুন বছর ১৪৩৩-কে কৃষক সমাজ ও কৃষিভিত্তিক অর্থনীতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলা নববর্ষের সূচনা হয়েছিল মূলত কৃষকদের ফসলের হিসাব-নিকাশ সহজ করার উদ্দেশ্যে। তাই এই উৎসব শুধু সংস্কৃতির প্রতীকই নয়, এটি কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

 

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...