পরীক্ষামূলক সংস্করণ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চট্টগ্রামে সাবেক মেয়র এম. মনজুর আলম-এর বাসায় গিয়ে বিক্ষোভ ও প্রশ্নের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার নগরের উত্তর কাট্টলীর একটি বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ সেখানে গেলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ছাত্রদল ও আন্দোলনকর্মীরা বাসার সামনে জড়ো হয়ে তার উদ্দেশ্য জানতে চান এবং স্লোগান দিতে থাকেন। এতে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন তার কাছে সরাসরি ব্যাখ্যা দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও তাকে ঘিরে প্রশ্ন তুলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে নিরাপত্তার কারণে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে এনসিপি জানায়, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে গিয়ে সাবেক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...