অল ক্রাইমস.টিভি ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ (১৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হবে। অন্যদিকে, বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পলাতক রয়েছেন।
এর আগে ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই আন্দোলন দমনে গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করা হয় এবং বহু মানুষ আহত হন।



