পরীক্ষামূলক সংস্করণ

ফুটপাত ব্যবসায় শৃঙ্খলা আনতে গাইডলাইন ও লাইসেন্স দেবে ডিএসসিসি

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ফুটপাতের ব্যবসায়ীদের তালিকা করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে ফুটপাত ব্যবহার শৃঙ্খলাপূর্ণ থাকে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফুটপাতে ব্যবসা করতে হলে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

তিনি আরও জানান, হকারদের কোথায় বসানো হবে সে বিষয়ে গাইডলাইন তৈরি করা হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপের মাধ্যমে শৃঙ্খলা আনার কাজ শুরু হবে।

ডিএসসিসি প্রশাসক সবাইকে নগর পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা জরুরি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...