পরীক্ষামূলক সংস্করণ

জাতীয় নিরাপত্তা জোরদারে ব্যাপক পরিকল্পনা: সংসদে জানালেন প্রধানমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

আধুনিকায়নের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী শক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় নিরাপত্তা কৌশল ও আধুনিক প্রতিরক্ষানীতি প্রণয়ন, বাহিনীগুলোর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা ও ব্লু ইকোনমি সুরক্ষা এবং বিমান বাহিনীর আধুনিকায়নে ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান সংযোজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নজরদারি প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণ, কল্যাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গঠন করা সরকারের লক্ষ্য।

এছাড়া আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ প্রশিক্ষণ, মহড়া ও প্রতিরক্ষা সংলাপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

একই অধিবেশনে চারদিনের মুলতবি শেষে সংসদে মোট ২৪টি বিল পাস হয়। চলতি অধিবেশনে এখন পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানানো হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...