পরীক্ষামূলক সংস্করণ

বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে আতলেতিকো

অল ক্রাইমস. টিভি ডেস্ক

চরম নাটকীয়তা ও উত্তেজনায় ভরা এক ম্যাচে আতলেতিকো মাদ্রিদ-এর কাছে হেরে ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে গেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডিয়েগো সিমিওনে-এর দল।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। তবে প্রথম লেগে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত সমীকরণ ঘুরিয়ে দিতে পারেনি কাতালান ক্লাবটি। এর ফলে ২০১৭ সালের পর প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার শেষ চারে ফিরল আতলেতিকো মাদ্রিদ।

জুলস কুন্দে ও লেভানডফস্কির এই হতাশা গোলের সুযোগ নষ্টের

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। মাত্র ৪ মিনিটেই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৪ মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফিরে আসে বার্সা।

তবে ৩১ মিনিটে বার্সার রক্ষণভাগের ভুলে সুযোগ পেয়ে গোল করেন আদেমোলা লুকমান। এই গোলেই আবারও মোট ব্যবধানে এগিয়ে যায় আতলেতিকো।

ম্যাচের শেষদিকে বড় ধাক্কা খায় বার্সেলোনা। আলেক্সান্ডার সরলথ-কে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরিক গার্সিয়া। ১০ জনের দলে পরিণত হওয়ায় শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি হ্যান্সি ফ্লিক-এর শিষ্যরা।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...