পরীক্ষামূলক সংস্করণ

কূটনৈতিক তৎপরতার সংকেতে স্থিতিশীল তেলের দাম, শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় এশিয়ার বাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনা পুনরায় শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। যদিও আলোচনার টেবিলে ফেরা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তেহরান জানিয়েছে, দ্বিতীয় বৈঠকের বিষয়ে তাদের কাছে ‘কোনো তথ্য নেই’। তবুও কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকার এ সংকেত বাজারকে শান্ত করতে সাহায্য করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দ্বিতীয় দফায় বৈঠকে বসার ব্যাপারে ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে তেলের দামের মানদণ্ড হিসেবে পরিচিত ‘ব্রেন্ট ক্রুড’এর দাম প্রতি ব্যারেল ৯৫ ডলারের (৭০ পাউন্ড) সামান্য উপরে অবস্থান করছে। অন্যদিকে, মার্কিন বাজারে তেলের দাম ০.৩ শতাংশ কমে ৯১ ডলারের নিচে নেমেছে।

বুধবার এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও ঊর্ধ্বগতি ধারা দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়ে প্রায় ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি এক্সচেঞ্জ ৩ শতাংশ বেড়েছে। এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল যখন ট্রাম্প জানিয়েছিলেন যে, একটি চুক্তির লক্ষ্যে ইরান হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে।

সাত দিন পতনের পর ডলারের মান স্থিতিশীল
রয়টার্স জানিয়েছে, বুধবার এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার আশায় তেলের দাম প্রতি

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...