পরীক্ষামূলক সংস্করণ

ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে, শাহবাগ মামলায় অগ্রগতি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

রাজধানীর শাহবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিয়াম রহমান (২৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মো. মাহবুবর রহমান মাহবুব (২৭) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ লাভলু (২০)।

বুধবার (১৫ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বেলা ১১টার দিকে শাহবাগ থানাধীন প্রেস ক্লাবের সামনে সেগুনবাগিচা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এতে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন অংশ নেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইট, কাচ, বোতল, কাঠ, পাইপ, লোহার রড, লাঠি, রামদা ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে দফায় দফায় হামলা চালায়। অনেককে হেলমেট পরা অবস্থায় শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। এ সময় নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগও ওঠে।

এ হামলায় মামলার বাদী নিজেও আহত হন। তার সঙ্গে অপূর্ব ফাইম অপু, আরাফাত, জিহাদ, হাসান, পারভেজসহ আরও ৪০-৫০ শিক্ষার্থী ও পথচারী আহত হন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...