পরীক্ষামূলক সংস্করণ

“নিজেদের ডেকে আনা সর্বনাশ”—টিপাইমুখ নিয়ে স্পিকারের তোপ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অতীতে নেওয়া সিদ্ধান্তের কারণেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং “আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ টেনে এনেছিলাম।”

বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বক্তব্য দেন তিনি। সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক টিপাইমুখ বাঁধের কারণে সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরলে এ প্রসঙ্গটি সামনে আসে।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু তার উত্তরে বলেন, টিপাইমুখ বাঁধ একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যু। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে করণীয় নির্ধারণ করা হবে।

এরপর স্পিকার ফ্লোর নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি দাবি করেন, ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প বাস্তবায়নের পেছনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ-এর অনুরোধ ভূমিকা রেখেছিল। তার ভাষায়, সেই সিদ্ধান্তের ফল এখন বাংলাদেশকে ভোগ করতে হচ্ছে।

সংসদ সদস্য এম এ মালিক তার প্রশ্নে বলেন, বরাক নদীর উজানে ভারতের এই বাঁধের কারণে বর্ষা মৌসুমে হঠাৎ বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির ঘাটতি তৈরি হচ্ছে। এতে সিলেট অঞ্চলের মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ছে এবং পরিবেশগত ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা জোরদার করা হবে এবং ভবিষ্যতে এই সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সব মিলিয়ে টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...