পরীক্ষামূলক সংস্করণ

জ্বালানি সংকটে পোশাকশিল্পে বড় ধস, উৎপাদন কমল ৩০%

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জ্বালানি সংকটের কারণে দেশের তৈরি পোশাক খাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতাদের মতে, লোডশেডিংয়ের সময় জেনারেটর চালাতে প্রয়োজনীয় ডিজেল সংকট, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরেন সংগঠনের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জ্বালানি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিএমইএ নেতারা জানান, বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। বিশেষ করে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে এই সংকট বেশি প্রকট আকার ধারণ করেছে। জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উৎপাদন, পণ্য পরিবহন ও সময়মতো শিপমেন্টও ব্যাহত হচ্ছে।

সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আন্তর্জাতিক বাজারে কিছুটা আস্থা ফিরলেও বৈশ্বিক পরিস্থিতি ও আঞ্চলিক জ্বালানি সংকটের কারণে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, কাঁচামাল ও পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যা রপ্তানি সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বৈঠকে উদ্যোক্তারা জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, গ্যাসের ন্যায্য বণ্টন, শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রুত অতিরিক্ত LNG টার্মিনাল স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি আমদানি করা জ্বালানির ওপর শুল্ক ও ভ্যাট কমানোর দাবিও জানানো হয়।

সরকারি পক্ষ থেকে সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং জরুরি ভিত্তিতে নির্দিষ্ট ফিলিং স্টেশন থেকে ডিজেল সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

উদ্যোক্তারা আরও বলেন, টানা কয়েক মাস ধরে রপ্তানি কমে যাওয়ায় তৈরি পোশাক খাত চাপের মধ্যে রয়েছে এবং বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বৈদেশিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...