পরীক্ষামূলক সংস্করণ

বিশ্বজুড়ে তেল বাজারে স্বস্তির ইঙ্গিত, হরমুজে নতুন সমাধান সূত্রে ইরান

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইরান জানিয়েছে, নতুন কোনো সংঘাত না হলে এবং আগে একটি চুক্তি হলে হরমুজ প্রণালীর ওমানের দিক দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এমন অবস্থান জানিয়েছে তেহরান বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক সংঘাতে এই রুটে জাহাজ চলাচল ব্যাহত হয় এবং শত শত ট্যাংকার ও হাজারো নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো আলোচনার কেন্দ্রবিন্দু।

একটি সূত্র জানায়, ইরান চাইলে ওমানের জলসীমা ব্যবহার করে জাহাজ চলাচলের সুযোগ দিতে পারে, তবে সব পক্ষের জন্য সমানভাবে এ সুবিধা থাকবে কি না তা স্পষ্ট নয়।

হরমুজ প্রণালী মাত্র ৩৪ কিলোমিটার চওড়া হওয়ায় এটি মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...