পরীক্ষামূলক সংস্করণ

ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র: নতুন দফা আলোচনার প্রস্তুতি

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটন একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী বলেও জানানো হয়েছে।

তবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের বন্দরে আরোপিত নৌ অবরোধ না তুলে নিলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর চলতি সপ্তাহেই নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে একটি ‘বৃহৎ সমঝোতা’ প্রস্তাব দেওয়া হয়েছে, যার লক্ষ্য পারমাণবিক ইস্যু ও দীর্ঘদিনের বিরোধের সমাধান।

বিশ্ব তেলের বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চল ঘিরে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আইএমএফ।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...