পরীক্ষামূলক সংস্করণ

চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ দুর্ঘটনা: ইটের আঘাতে কিশোরী হাসপাতালে

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চরমুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিজা পূর্ব কলাদী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে এবং চরমুকুন্দি এলাকার ‘মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মহিলা কলেজ এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবন থেকে হঠাৎ একাধিক ইট তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সিটিস্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে সে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি জানান, বিষয়টি জানা গেছে। এখনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...