পরীক্ষামূলক সংস্করণ

“হাসপাতাল নিজেই রোগী!” সরাইলের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সংসদে রুমিন ফারহানার মন্তব্য

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার ভয়াবহ দুরবস্থার চিত্র তুলে ধরে স্থানীয় একটি হাসপাতালকে প্রতীকীভাবে “রোগী” হিসেবে তুলনা করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার নানা সংকট নিয়ে কথা বলেন। তিনি বলেন, উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য একমাত্র ৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

রুমিন ফারহানা বলেন, “এই হাসপাতালটি এখন নিজেই যেন একজন রোগী।” তার ভাষায়, চিকিৎসক, নার্স, কনসালট্যান্টসহ জনবল সংকট, প্রয়োজনীয় ওষুধের অভাব এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে হাসপাতালটির কার্যক্রম কার্যত চাপে রয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালের অবকাঠামো উন্নয়নের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় প্রকল্পটি অনিশ্চয়তায় পড়ে যায়। বর্তমানে পুরোনো দোতলা ভবনেই সীমিত আকারে হাসপাতালের কার্যক্রম চালানো হচ্ছে।

এ সময় তিনি বলেন, ভবনটির বর্তমান অবস্থা এমন যে বাইরে থেকেই এটিকে “অসুস্থ” মনে হয়। পাশাপাশি তিনি জানান, এই হাসপাতালে চিকিৎসক, কনসালট্যান্ট ও নার্স মিলিয়ে মোট ৬৪টি পদ শূন্য পড়ে আছে, যা স্বাস্থ্যসেবা প্রদানে বড় বাধা সৃষ্টি করছে।

স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানান তিনি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...