পরীক্ষামূলক সংস্করণ

পদ্মা ব্যারেজ প্রকল্প ২০৩৩ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পদ্মা নদী অববাহিকার বিস্তীর্ণ কৃষি অঞ্চলকে মরুকরণ থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা এই প্রকল্পের আওতায় আসবে, যেখানে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ বসবাস করে। এটি নদীনির্ভর জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী প্রকল্প হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, পদ্মা ব্যারেজ নির্মাণের ধারণা দীর্ঘদিনের। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে একাধিক সমীক্ষা পরিচালিত হয় এবং পরবর্তীতে প্রাক-সম্ভাব্যতা ও বিস্তারিত সমীক্ষার মাধ্যমে প্রকল্পের নকশা চূড়ান্ত করা হয়।

বর্তমানে প্রকল্পটির ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা এবং বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...