পরীক্ষামূলক সংস্করণ

বড়লেখায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে হত্যা মামলায় শাহেদ আহমদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজারের বড়লেখা থানার শাহাবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার র‌্যাব-৯ সিলেটের এএসপি (মিডিয়া অফিসার) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমায় গত ১০ জুন বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর শাহেদ আহমদ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাব আরও জানায়, পরকীয়ার জন্য উত্ত্যক্তের সূত্র ধরে মৌসুমী বেগম, তার স্বামী রুহুল আমিন ও শাহেদ আহমদ তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে রাখে। ১২ জুন মৌসুমী ও তার স্বামী রুহুল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা শাহেদকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...