পরীক্ষামূলক সংস্করণ

অভিনয় থেকে রাজনীতি, সায়ন্তিকার সম্পদের চিত্রে চমক

অল ক্রাইমস. টিভি ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় এসেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় তার জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে তার আর্থিক অবস্থার চিত্র।

হলফনামা অনুযায়ী, তার কাছে নগদ রয়েছে প্রায় ৪৩ হাজার রুপির কিছু বেশি। তার নামে ৮টি ব্যাংক হিসাব থাকলেও অধিকাংশের জমা খুবই কম—কোথাও কয়েক হাজার, কোথাও কয়েকশো রুপি, এমনকি একটি হিসাবে মাত্র ১ রুপি রয়েছে। সব মিলিয়ে ব্যাংকে তার সঞ্চয় প্রায় ৩৬ হাজার রুপি।

তবে সম্পদের মধ্যে রয়েছে ২০১৮ সালে কেনা একটি বিলাসবহুল গাড়ি, যার মূল্য প্রায় ৪৩ লক্ষ রুপি। এছাড়া সোনার গয়না ও অলঙ্কার মিলিয়ে প্রায় দেড় লক্ষ রুপির সম্পদ রয়েছে।

May be an image of one or more people and text

অন্যদিকে তার ওপর ঋণের পরিমাণও কম নয়। গাড়ি ঋণ, ব্যক্তিগত ঋণ ও ক্রেডিট কার্ড বকেয়া মিলিয়ে মোট দায় প্রায় ৪০ লক্ষ রুপির কাছাকাছি। এর সঙ্গে বকেয়া করও যুক্ত রয়েছে।

May be an image of one or more people and temple

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তার নিজের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট বা জমি নেই। আয় হিসেবে তিনি জানিয়েছেন, ২০২০-২১ অর্থবছরে তার মোট আয় ছিল প্রায় ১১ লক্ষ রুপির কিছু বেশি।

গ্ল্যামার জগতের পরিচিত মুখ হওয়া সত্ত্বেও তার এই তুলনামূলক সাধারণ আর্থিক চিত্র নির্বাচনের আগে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: দ্য ওয়াল

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...