পরীক্ষামূলক সংস্করণ

জয় পেতে ২৪৮ রান তুলতে হবে বাংলাদেশকে

অল ক্রাইমস. টিভি ডেস্ক

কোচ ও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন রিশাদ হোসেন। পিএসএলে ছন্দে না থাকলেও জাতীয় দলের জার্সিতে তিনি ফিরেছেন নিজের পরিচিত রূপে। অন্যদিকে শরিফুল ইসলাম, যদি মোস্তাফিজুর রহমান একাদশে থাকতেন, তাহলে হয়তো খেলার সুযোগই পেতেন না—তিনিই কিউইদের ব্যাটিং লাইনআপে বড় চ্যালেঞ্জ তৈরি করেন। যদিও হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ব্যাটিংয়ে কিছুটা আশা জাগে নিউজিল্যান্ডের জন্য।

মোস্তাফিজুর রহমান শেষ মুহূর্তে চোট পাওয়ায় একাদশে ছিলেন না। ফলে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা নিয়ে গড়া পেস আক্রমণ শুরুতে কিছুটা চাপে পড়ে। সপ্তম ওভারে নিক কেলিকে আউট করে শরিফুল বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। তবে এরপর হেনরি নিকোলস ও উইল ইয়ং মিলে ৭৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন।

এই জুটি ভাঙে উইল ইয়ং ৪২ বলে ৩০ রান করে আউট হলে। তিনি রিশাদ হোসেনের প্রথম শিকার হন। ২৫ ওভার শেষে কিছুটা হলেও ম্যাচে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথামকে ফেরালে ম্যাচে গতি আসে বাংলাদেশের দিকে। এরপর ভয়ংকর হয়ে ওঠা হেনরি নিকোলসকেও আউট করেন রিশাদ। এতে ম্যাচের মোড় ঘুরে যায়।

মোহাম্মদ আব্বাসকে আউট করেন শরিফুল ইসলাম। এরপর ডিন ফক্সক্রফট বিপর্যয় কাটানোর চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে সক্ষম হন তিনি। যদিও শেষদিকে তিনি ছিলেন বাংলাদেশের প্রধান বাধা। তিনি ৫৮ বলে ৫৯ রান করেন, যেখানে ছিল ৮টি চার। পুরো ইনিংসে কোনো ছক্কা হাঁকাতে পারেনি নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৪৭ রান।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...