পরীক্ষামূলক সংস্করণ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ অঞ্চলে।

সংবাদমাধ্যম রয়টার্স–এর বরাতে জানা যায়, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট এবং একজন কো-পাইলট ছিলেন। দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। পরে সকাল ৮টা ৩৯ মিনিটে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে, দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম ভূখণ্ড এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধার কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...