পরীক্ষামূলক সংস্করণ

আলোচনার জন্য পাকিস্তান সফরে আসতে পারেন ট্রাম্প

অল ক্রাইমস. টিভি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফর নিয়ে এক রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের কোনো চুক্তি যদি ইসলামাবাদে স্বাক্ষরিত হয়, তবে তিনি নিজেও পাকিস্তান সফর করতে পারেন। পাশাপাশি তিনি দাবি করেন, ইরান প্রায় সব শর্তে সম্মত হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে, তবে তার প্রয়োজন নাও হতে পারে। তাঁর মতে, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে, যদিও এর কোনো প্রমাণ তিনি দেননি। তিনি বলেন, খুব শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে।

এছাড়া তিনি ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন এবং লেবাননে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখার ইঙ্গিত দেন।

তবে ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলো এই বক্তব্য নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...