পরীক্ষামূলক সংস্করণ

গরমের তীব্রতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার হানা, হাসপাতালে রোগীর ভিড়

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত কয়েক দিন ধরে শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিনই ডায়রিয়া ও পেটের সমস্যাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে অন্তত ৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া পেটব্যথা, বমি, জ্বরসহ নানা অসুস্থতায় দেড় শতাধিক রোগী ভর্তি এবং দেড় হাজারের বেশি রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকরা বলছেন, হঠাৎ গরম বেড়ে যাওয়া, দূষিত পানি পান, বাসি ও খোলা খাবার গ্রহণ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা জানান, ডায়রিয়া প্রতিরোধে নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, হাত ধোয়ার অভ্যাস এবং খোলা খাবার পরিহার জরুরি। রোগ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুত রাখা হয়েছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত রয়েছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...