অল ক্রাইমস.টিভি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটিতে লজিস্টিক ও প্রটোকল বিভাগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের পর বিসিবি সভাপতি তামিম ইকবালকে নিয়ে কথা বলেন তিনি। মাশরুর হোসেন বলেন, সভাপতি হিসেবে তামিম তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তারা আশাবাদী এবং বোর্ডকে সহযোগিতা করতে কমিটির সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, সাবেক অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটে তামিম ইকবালের অবদান অসাধারণ এবং তার নেতৃত্বেও বিসিবি সফল হবে বলে তিনি বিশ্বাস করেন।
উল্লেখ্য, ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।



