অল ক্রাইমস.টিভি ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে তুরস্কের আন্তালিয়ায় পাকিস্তান, কাতার ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম ২০২৬-এর ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠকে অংশ নেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
নেতারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করেন এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে যান। সফর ও বৈঠকগুলোকে কেন্দ্র করে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বেড়েছে বলে জানা গেছে।



