পরীক্ষামূলক সংস্করণ

জাফরুল্লাহর নিউমোনিয়ার সঙ্গে যুক্ত হয়েছে জ্বর

 নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর গলা-ব্যথা ও নিউমোনিয়া বাড়তির দিকে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে জ্বর। করোনা সেরে যাওয়ার পর ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারলেও এখন কম খাচ্ছেন। অন্যদিকে তার সংক্রমণের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য সিটি স্ক্যান করানো হবে।

বুধবার (১ জুলাই) দুপুরে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া রয়েছে, সাথে জ্বর যোগ হয়েছে, মাঝখানে খাওয়া-দাওয়া ভালোই করতে পারতেন, এখন কম খাচ্ছেন। আগে যে সমস্যাগুলো ছিলো, সেগুলো পুরোপুরি ভালো হয়নি। যতটুকু কমেছিল, এখন বাড়তির দিকে যাচ্ছে।

মো. ফরহাদ আরও বলেন, আজ তার সিটিস্ক্যান করার কথা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ওখানে সিরিয়াল দেয়া আছে। তার ভেতরে যে ইনফেকশন, সেটা এক্সরেতে ভালো আসছে না। তাই সিটি স্ক্যান করানো হচ্ছে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...