পরীক্ষামূলক সংস্করণ

উপসাগরীয় সংকট নিয়ে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চলমান উপসাগরীয় সংঘাতকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। তুরস্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে মতবিনিময় করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-এর সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অংশ নেন। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা ও সংঘাত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...