পরীক্ষামূলক সংস্করণ

এসএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্রে জরুরি নির্দেশনা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাকে ঘিরে কেন্দ্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য এবং প্রশ্নপত্র গ্রহণকারীদের বিস্তারিত তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের রোববার (১৯ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে এসব তথ্যকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রগুলোকে সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

controller@dhakaeducationboard.gov.bd

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, তথ্য পাঠাতে হবে একই দিন অফিস সময়ের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায়। এতে পরীক্ষার সময় কেন্দ্র পর্যায়ে নজরদারি আরও কার্যকর হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা ঘিরে আগে থেকেই কেন্দ্রগুলোতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...