পরীক্ষামূলক সংস্করণ

টাঙ্গাইলে ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত

বাসস

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চড়ভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আশরাফ আলী (৩২) এবং একই জেলার হাসমত আলী (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান চাকা হঠাৎ ফেটে যায়। এতে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আব্দুল মোনেম লিমিটেডের দেওয়া সাব ঠিকাদারের কাজে মহাসড়কে নিয়োজিত শ্রমিকদের ওপর ট্রাকটি উঠে যায়। ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আরও ২ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে যমুনা সেতুর পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...