পরীক্ষামূলক সংস্করণ

মানিকগঞ্জে শহীদ এসি রবিউলের মৃত্য বার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত রবিউল করিমের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। করেনা ভাইরাসের কারনে এবার সিমীত আকারে দিবসটি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে শহীদ রবিউল করিমের কাটিগ্রাম কবর স্থানে পুষ্পস্তবক অর্পণ করেছেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা।

এসময় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, ব্লুমস সভাপতি, জি আর শওকত আলী, সাধারণ সম্পাদক  সামসুজ্জামান শামস, মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রনি সহ আরও অনেকে।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা বলেন, করোনা ভাইরাসের কারনে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে মানিকগঞ্জের কৃতি সন্তান এসি রবিউল করিমের কবর স্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম বলেন, প্রতি বছর আমরা শ্রদ্ধা আর ভালোবাসায় দিবসটি পালন করি। শোক র‌্যালী, কবর জিয়ারত ও শোকসভায় শত শত মানুষ অংশ গ্রহণ করে। করোনা ভাইরাসের কারনে শুধু ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য ২০১৬ সনের ১ লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় রবিউল করিম শহীদ হন।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...