পরীক্ষামূলক সংস্করণ

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদসহ ৩ জনের আয়কর নথি জব্দ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঢাকার আদালত সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এটিএম বিভাগের কার্টোগ্রাফার মো. আব্দুস সোবহানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে দাখিল করা আবেদনের ভিত্তিতে এই আদেশ আসে। ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা আবেদনে দুদক জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ গঠন এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, ফরহাদ হোসেনের নামে এক কোটি ১১ লাখ টাকার বেশি জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ পাওয়ার পাশাপাশি ১২টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি টাকার বেশি জমা ও বিপুল পরিমাণ উত্তোলনের মতো অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তদন্তাধীন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, স্বামীর ক্ষমতার প্রভাব ও সহযোগিতায় প্রায় ৯৪ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ গঠন করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার নামীয় আয়কর নথিও জব্দের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা মো. আব্দুস সোবহানের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। তার ক্ষেত্রেও তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দের আবেদন মঞ্জর করেন আদালত।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...