পরীক্ষামূলক সংস্করণ

বৈদেশিক কর্মসংস্থানে ১৮ দেশের সঙ্গে নতুন চুক্তিতে বাংলাদেশ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বর্তমানে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপি সদস্য আতিকুর রহমান মোজাহিদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী সংসদে বক্তব্য দেন।

তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে সরকার কাজ করছে। এপ্রিল মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন ও তিনি নিজে মালয়েশিয়া সফর করেন এবং দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফলে অচিরেই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের পথ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজার পুনরায় সক্রিয় করতে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।

তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এক লাখ ড্রাইভার প্রশিক্ষণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থান বাড়াতে জাপানের সঙ্গে চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং এ জন্য ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে বিভিন্ন দেশে ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় চারটি দেশের সঙ্গে নতুন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালে এখন পর্যন্ত ১১ লাখের বেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীও রয়েছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...