পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ৫ দিন ধরে নিখোঁজ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

যুক্তরাষ্ট্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘিরে তার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টি বর্তমানে যুক্তরাষ্ট্রের University of South Florida–এ স্নাতকোত্তর (এমএসসি) পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। গত কয়েক দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে ওই সহপাঠীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

নিখোঁজ হওয়ার পর বিষয়টি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। পরে স্থানীয় বিশ্ববিদ্যালয় পুলিশ এবং স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত করা গেলেও এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিষয়টি অবহিত হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে Federal Bureau of Investigation–কে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে।

তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতাল, বিমানবন্দর এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারেও খোঁজ নিয়েছে, তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সর্বশেষ বৃষ্টির সঙ্গে তাদের যোগাযোগ হয়। এরপর থেকে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। তারা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে এবং দ্রুত খোঁজ পেতে সহযোগিতা চেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও বন্ধুদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বৃষ্টির সন্ধান চেয়ে তথ্য ছড়িয়ে দিচ্ছেন এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেহা নুর রুবেল জানিয়েছেন, শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...