পরীক্ষামূলক সংস্করণ

আমি ও আমার ছেলে অপপ্রচারের শিকার: আল্লামা শফী

অল ক্রাইমস টিভি ডেস্ক

হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের ত্যাগী নেতাসহ, আমার ও আমার ছেলের বিরুদ্ধে জঘন্য কুৎসা ও অপপ্রচার হচ্ছে বলে চোখ-কান খোলা রেখে তাদের ব্যাপারে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ও শফীপুত্র মাওলানা আনাস মাদানী কর্তৃক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত আমির এসব কথা বলেন।

বিবৃতিতে আল্লামা শফী বলেন, রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান, সাহাবায়ে কেরামের আজমতসহ ইসলামের ইজ্জত-সম্মান ও প্রাধান্য সুরক্ষায় হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ। জাতির এক ক্রান্তিলগ্নে দেশের নাস্তিক্যবাদী অপশক্তি যখন প্রকাশ্যে আল্লাহ ও তার রাসূল সা. এবং ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়াবলী সম্পর্কে সুস্পষ্ট বিদ্রোহ ঘোষণা করে, অবমাননাকর বক্তব্য প্রদান করে, তখনই হেফাজতে ইসলাম এসবের বিরুদ্ধে গর্জে উঠে। দেশের কোটি কোটি মানুষের ঈমান-আকিদা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। আবারও যদি কেউ আল্লাহ ও তার রাসূল সা., সাহাবায়ে কেরাম তথা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে হেফাজতে ইসলাম পুণরায় গর্জে উঠবে বলে হুশিয়াঁরি দেন সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফী।

বিবৃতিতে তিনি আরও বলেন, ইসলামবিরোধী ওই অপশক্তি প্রকাশ্য মোকাবিলায় ব্যর্থ হয়ে ইদানীং পেছনের দরজায় হামলা করছে। হেফাজতের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা এবং হেফাজতের কোনো স্তরের কমিটিতে না থাকা একটি সিন্ডিকেট জ্ঞাতে-অজ্ঞাতে নাস্তিক্যবাদীর খেলনায় পরিণত হয়েছে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী বলেন, হেফাজতের বিরুদ্ধে কোনো দুষ্টচক্রের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

তিনি বলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়। সরকারের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি নয়। পরিতাপের বিষয় হচ্ছে। একটি চক্র হেফাজতকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চায়। যা হেফাজতের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

নাস্তিক্যবাদী অপশক্তি প্রকাশ্যভাবে হেফাজতে ইসলামের মোকাবিলা করতে পারবে না বলেও এ সময় তিনি মন্তব্য করেন।

তারা ভেতর থেকে বিভিন্ন অপপ্রচার করে হেফাজতে ইসলামকে দুর্বল করতে চায়, সংগঠনটির ইমেজ নষ্ট করতে চায় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে আল্লামা শফী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো সিন্ডিকেট, অপশক্তির ষড়যন্ত্র এ দেশের ঈমান রক্ষার আন্দোলন হেফাজতকে ধ্বংস করতে পারবে না- ইনশাআল্লাহ। বরং তারাই ধ্বংস হয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আল্লামা শফী দেশবাসীকে ষড়যন্ত্রকারী দুষ্টচক্র কর্তৃক হেফাজতে ইসলাম ভাঙার কল্পিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এ সময় চোখ-কান খোলা রেখে ইসলামের শত্রুদের ব্যাপারে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখারও উপদেশ দেন তিনি।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...