পরীক্ষামূলক সংস্করণ

ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প

অল ক্রাইমস. টিভি ডেস্ক

যুদ্ধ বন্ধ ও পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট এই প্রস্তাব পছন্দ করেননি। তবে বিষয়টি নিয়ে তিনি তার নিরাপত্তা উপদেষ্টা ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর উত্তেজনা কমাতে ইরান তিন ধাপের একটি নতুন প্রস্তাব দেয়, যা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে যুদ্ধ বন্ধ ও আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে সমঝোতা হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব রয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে দীর্ঘ আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি। পরে বিভিন্ন দেশ দ্বিতীয় দফা সংলাপের আহ্বান জানায়। ইরান জানিয়েছে, নতুন প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী সংলাপ হতে পারে।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...